ঈদুল আজহায় সাত দিনের সরকারি ছুটি নির্ধারণের সিদ্ধান্ত

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকতে পারে। এছাড়া ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখার পরিকল্পনাও রয়েছে।

এদিকে ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

error: Content is protected !!