এআই প্রযুক্তিতে বদলাচ্ছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৩ minutes ago

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালু হওয়ায় সড়ক নিয়ন্ত্রণ কার্যক্রমে পরিবর্তন আসতে শুরু করেছে। স্বয়ংক্রিয় নজরদারি ও মামলা ব্যবস্থার কারণে দায়িত্ব পালনে কিছুটা স্বস্তি পেয়েছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

প্রাথমিকভাবে বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেটসহ রাজধানীর ৩০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হচ্ছে।

নতুন এই ব্যবস্থাকে ইতিবাচক হিসেবে দেখছেন চালকরা। তাদের মতে, প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে সড়কে শৃঙ্খলা বাড়ছে এবং যান চলাচলেও কিছুটা গতি এসেছে। তবে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে মত দিয়েছেন অনেক সচেতন চালক।

ট্রাফিক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগের তুলনায় সড়কে নিয়ম মেনে চলার প্রবণতা বেড়েছে। যদিও এখনো কিছু চালকের অসচেতন আচরণের কারণে পুরো ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত গতি আসেনি।

ডিএমপির তথ্যমতে, এআই ক্যামেরা চালুর প্রথম চার দিনেই প্রায় ৩০০টি মামলা রেকর্ড হয়েছে।

error: Content is protected !!