এসএসসি পরীক্ষার্থীদের পাশে বেলাবো উপজেলা ছাত্রদল

আমিনুল ইসলাম নিলয়:
প্রকাশ: ২৯ minutes ago

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে বেলাবো উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বেলাবো-মনোহরদীর গণমানুষের নেতা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্যোগটি বাস্তবায়ন করেন বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনায় বেলাবো উপজেলা ছাত্রদল ভবিষ্যতেও কাজ করে যাবে।
তারা পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মনোযোগসহকারে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।

error: Content is protected !!