মাগুরা পৌর উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা অনুষ্ঠিত

মো: সাজ্জাদ হোসেন:
প্রকাশ: ৪ minutes ago


মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর আওতায় বুধবার (১৪ মে) সকালে মাগুরা পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

“বিনিয়োগ পরিকল্পনা, পৌর উন্নয়ন পরিকল্পনা ও সিআরএপি” শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হুসাইন। শুরুতে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী।

কর্মশালায় নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমানের সঞ্চালনায় পৌর অবকাঠামো উন্নয়ন, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা, বিনিয়োগ পরিকল্পনা এবং নাগরিকসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ মো. আল আমিন, স্থপতি আজমিরা আক্তার, স্থপতি ফারহানা ইসলাম, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং টিএলসিসির সদস্যরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

error: Content is protected !!