কয়রা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পদে এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিক নির্বাচিত

স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ২ ঘন্টা আগে

খুলনার কয়রা উপজেলায় অবস্থিত কয়রা প্রেসক্লাবের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় দৈনিক সমকাল পত্রিকার কয়রা প্রতিনিধি শেখ হারুন অর রশীদকে সভাপতি এবং এনটিভির অনলাইন করেসপন্ডেন্ট তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। একই সঙ্গে দেশ এডিশনের কয়রা উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. আবুবকর সিদ্দিককে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

আগামী এক বছরের জন্য গঠিত ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য পদে রয়েছেন—
সহ-সভাপতি: মো. আলাউদ্দিন
যুগ্ম সাধারণ সম্পাদক: নিতিশ সানা ও মোস্তাফিজুর রহমান
কোষাধ্যক্ষ: সাইফুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: জি এম মোনায়েম
দপ্তর সম্পাদক: হাফিজুর রহমান
প্রচার সম্পাদক: মোস্তফা রেজওয়ানুল করিম

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জি এম মওলা বক্স, সদর উদ্দিন আহমেদ, শেখ সিরাজুদৌলা লিংকন, ইমতিয়াজ উদ্দিন ও কামাল হোসেন।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

error: Content is protected !!