কাঠামোগত সংস্কারের তাগিদ বদিউল আলমের

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৫১ minutes ago

ক্ষমতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, দীর্ঘদিনের প্রচলিত রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে ক্ষমতাসীনদের অনীহা রয়েছে। তবে জনগণের জীবনমান ও শাসনব্যবস্থার উন্নয়নে মৌলিক সংস্কার জরুরি।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় কার্যকর পরিবর্তন না এলে ভবিষ্যতে সংকট আরও বাড়তে পারে। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সুজন সম্পাদক বলেন, নির্বাচন ছাড়া দীর্ঘ সময় প্রশাসনিকভাবে স্থানীয় সরকার পরিচালনা করা হলে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ইতিবাচক হবে না।

আলোচনা সভায় তিনি নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর সংসদ গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

error: Content is protected !!