কাপাসিয়ায় এক পরিবারের ৫ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন:
প্রকাশ: ৫৭ minutes ago

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার রাউতকোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। শনিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের কর্তা প্রবাসে অবস্থান করছেন। বাড়িতে তার স্ত্রী ও সন্তানরা বসবাস করতেন। শুক্রবার রাত পর্যন্ত পরিবারটির সদস্যদের স্বাভাবিকভাবেই দেখা গেছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

শনিবার সকালে বাড়ির ভেতরে পাঁচজনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সূত্র: পুলিশ ও স্থানীয় সূত্র

error: Content is protected !!