কারামুক্ত হলেন আওয়ামী লীগ নেত্রী আইভী

সোহাদ হোসেন প্রান্ত, নারায়ণগঞ্জ :
প্রকাশ: ৪৬ minutes ago

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলার জামিনসংক্রান্ত কাগজপত্র এবং সর্বশেষ জামিননামা যাচাই-বাছাই শেষে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সব মামলায় জামিন লাভের পর তার মুক্তির পথ সুগম হয়।

সেলিনা হায়াৎ আইভীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মুহাম্মদ মোতাহার হোসেন। এছাড়া ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতানও বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী। সব মামলায় জামিন পাওয়ার পর বুধবার রাতে তিনি কারামুক্ত হন।

error: Content is protected !!