ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি মান্দার গৃহবধূর

আরিফ হোসেন, মান্দা প্রতিনিধি :
প্রকাশ: ২ ঘন্টা আগে


নওগাঁর মান্দা উপজেলার এক গৃহবধূ ট্রেন দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম মান্দা উপজেলার ১ নম্বর গণেশপুর ইউনিয়নের কাঞ্চন সরকারপাড়া গ্রামের মো. মকছেদ আলীর স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা বেগম সকালে গাইবান্ধায় তাঁর মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সান্তাহার রেলওয়ে স্টেশনে যান। বেলা ১১টার দিকে একটি ট্রেনে ওঠার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর স্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

error: Content is protected !!