কুমারখালীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

সাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধি :
প্রকাশ: ৪ ঘন্টা আগে

কুষ্টিয়ার কুমারখালীতে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে কুমারখালী হলবাজার এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন এন আই আনছার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও এন আই আনছার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া আনছার মিলন।

এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার মদোক, কবি ও নাট্যকার লিটন আব্বাস, হাজী মাকসুদুল মোমিন এবং বিএনপি নেতা আব্দুল হাই মাখন প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৩০ জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া আনছার মিলন বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশ ও উৎসাহিত করতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

error: Content is protected !!