চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পাওয়ায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এই সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সাগরের ওপর বায়ুচাপের তারতম্য বেশি থাকায় উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আবহাওয়া অস্থির হয়ে উঠতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং বন্দরসমূহকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পাশাপাশি নৌযানগুলোকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

error: Content is protected !!