ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূ নিহত, এলাকায় শোক

মোঃ আজাদ, মহেশপুর | দেশ এডিশন :
প্রকাশ: ৭ ঘন্টা আগে

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে রোজিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রোজিনা খাতুন ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ১টার দিকে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন রোজিনা খাতুন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির জানান, বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

error: Content is protected !!