ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫–২০২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু এবং সাংগঠনিক সম্পাদক-১ দেলোয়ার হোসেন সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কৃষকরা।
এ সময় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পরে অতিথিরা স্থানীয় কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেন।