চট্টগ্রামে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল সিএমপি

প্রকাশ: ১ দিন আগে

চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রোববার (১৮ মে) সিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এ নির্দেশনা জারি করেন।

নিষেধাজ্ঞার আওতায় ওই এলাকায় যে কোনো ধরনের জমায়েত, মিছিল-মিটিং ও সমাবেশ বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সিএমপি।

জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

error: Content is protected !!