নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ বস্তা সার জব্দ

সিরাজুল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
প্রকাশ: ১২ minutes ago

নাটোরের নলডাঙ্গায় ভেজাল সার ও ভুয়া বালাইনাশক মজুদের অভিযোগে অভিযান চালিয়ে ৩০ বস্তা সার জব্দ এবং কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া ও মমিনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার নশৎপুর এলাকায় ভেজাল সার সংরক্ষণের দায়ে মো. আরিফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মমিনপুর এলাকায় ভেজাল সার মজুদের অভিযোগে ৩০ বস্তা সার জব্দ করা হয় এবং আল মামুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় ভুয়া বালাইনাশক সংরক্ষণের দায়ে বুলবুল নামে আরও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, নলডাঙ্গা থানার এসআই হেলাল উদ্দিনসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

জব্দকৃত সার নলডাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

error: Content is protected !!