পাবনায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ

সোলাইমান হোসাইন, পাবনা :
প্রকাশ: ৩ ঘন্টা আগে

পাবনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ছুফি উল্লাহ। বৃহস্পতিবার (৭ মে) তিনি আনুষ্ঠানিকভাবে পাবনা জেলায় যোগদান করেন।

জানা যায়, নতুন পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ পাবনায় পৌঁছালে জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিদায়ী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য ও পুলিশ ফোর্সের সঙ্গে পরিচিত হন। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মশিউর রহমান মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!