শরণখোলায় লোকালয়ে ঢোকা হরিণ উদ্ধার, বনেই ফিরিয়ে দিলো বন বিভাগ

মোঃতাইজুল ইসলাম | শরনখোলা, বাগেরহাট :
প্রকাশ: ২ মাস আগে

বাগেরহাটের শরণখোলা উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করে পুনরায় সুন্দরবন-এ অবমুক্ত করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা জামাল মীরের পুকুর থেকে হরিণটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হরিণটির ওজন প্রায় ২৫ কেজি বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে পুকুরে আটকা পড়ে। খবর পেয়ে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিটিআরটি (VTRT) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযানে শরণখোলা ফিল্ড অফিসের কর্মকর্তা মো. আলম হাওলাদারসহ সংশ্লিষ্টরা অংশ নেন। স্থানীয় বাসিন্দা জামাল মীরও উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে হরিণটিকে নিরাপদে প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনে অবমুক্ত করা হয়।

উদ্ধার কাজে অংশ নেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংশ্লিষ্ট ওয়াইল্ড টিম।

error: Content is protected !!