প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে যশোরে ব্যাপক প্রস্তুতি, র‍্যালি অনুষ্ঠিত

আহসান হাবীব বাপ্পী:
প্রকাশ: ২ ঘন্টা আগে

আগামী ২৭ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর যশোর আগমন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে আগত প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান।

র‍্যালিতে উপস্থিত থেকে নেতাকর্মীদের উৎসাহিত করেন যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য ও খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর যশোরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

এ সময় তিনি সকল নেতাকর্মীকে শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আগমনের দিন বৃহৎ জনসমাগম ঘটবে বলে তারা আশা করছেন।

error: Content is protected !!