ব্যাটারিচালিত রিকশা সরানোর ভাবনা সরকারের

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে স্থানান্তরের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলো মহানগর এলাকার বাইরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে নতুন করে কেউ বেকার হবে না, বরং ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। বেকারত্ব ও মানবিক বিষয় বিবেচনায় তাদের রাতারাতি সরিয়ে দেওয়া সম্ভব নয়। তাই চালকদের পুনর্বাসনের মাধ্যমে এমন একটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে কর্মসংস্থান বজায় থাকে এবং যানজটও কমে।

তিনি জানান, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সমন্বয়ে এ প্রযুক্তি উন্নয়ন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, আগামী কয়েক মাসের মধ্যে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসতে পারে। ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয় মামলা ব্যবস্থার কারণে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

error: Content is protected !!