মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

মো. সাজ্জাদ হোসেন:
প্রকাশ: ২ মাস আগে

ইসলামী ব্যাংককে ঘিরে বিভিন্ন দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকালে শহরের ইসলামী ব্যাংক মাগুরা শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরা জেলা শাখা।

মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম, গ্রাহক মাসুদুল আলম, মোহাম্মদ খাইরুল ইসলাম ও মোঃ মারুফ হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের কার্যক্রমে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। তারা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং গ্রাহকদের আস্থা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন নিশ্চিত করা এবং গ্রাহকসেবার মানোন্নয়ন।
বক্তারা আরও বলেন, ব্যাংকিং খাতে আস্থা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

error: Content is protected !!