মাগুরায় মে দিবস ও স্বাস্থ্য-সেফটি দিবসে বর্ণাঢ্য র‌্যালি

মোঃ সাজ্জাদ হোসেন
প্রকাশ: ১ ঘন্টা আগে


মাগুরায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ঐক্যে বৈষম্যহীন সমাজ, শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করে” এবং “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, পৌরসভা প্রশাসক মো. ইমতিয়াজ হোসেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রতীক। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও ঐক্যের পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই একটি শান্তিপূর্ণ বিশ্ব গঠনের ভিত্তি বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে মহান মে দিবস উপলক্ষে সকল শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

error: Content is protected !!