মাগুরার মহম্মদপুর উপজেলায় এক অভিযানে ১৬ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া বাজার এলাকায় সোমবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কামাল নামের এক ব্যক্তির মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবৈধ কার্যক্রম চলার প্রমাণ পাওয়া গেলে ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করা হয়। পাশাপাশি নগদ অর্থ ও সংশ্লিষ্ট কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন—ইরান আলী (৩৫), জামাল মিয়া (৩০), রাজ্জাক বিশ্বাস (২৮), জিনজির মিয়া (৪৫), এরশাদ শেখ (৩০), রাজ্জাক মোল্যা (৩৫), মানিক মিয়া (৩২), মতিয়ার রহমান (৪৫), সালাউদ্দিন মোল্যা (১৮), রাজ্জাক মিয়া (৩৭), তবিবার (৪০), আরব আলী (২৮), ওহাব মৃধা (৪৫), বিল্লাল হোসেন (৩০), সাগর মিয়া (১৮) ও এরশাদ মোল্যা (২২)।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, “ঘটনাস্থল থেকে তাস ও নগদ অর্থসহ তাদের আটক করা হয়েছে। সামাজিক অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।