মেয়ে থেকে ছেলে পরিচয়ে কৌতূহল মির্জাপুরে

‎ ‎আনোয়ার হোসেন (আবিদ):
প্রকাশ: ২ ঘন্টা আগে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জার্মুকী ইউনিয়নের আগধল্ল্যা এলাকায় এক কিশোরীর পরিচয় পরিবর্তন নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ বছর বয়সী নুম্নি আক্তার বর্তমানে ছেলে পরিচয়ে চলাফেরা করছে। পরিবার তার নতুন নাম রেখেছে নুর নবী।

পরিবারের দাবি, আগে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করা নুম্নির আচরণ ও পরিচয়ে ধীরে ধীরে পরিবর্তন আসে। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল তৈরি হয়। স্থানীয়দের কেউ এটিকে ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তন হিসেবে দেখছেন, আবার কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মন্তব্য করছেন।

এ বিষয়ে স্থানীয় এক আলেম বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় মানুষের জীবনে ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটতে পারে। তবে এখন পর্যন্ত কোনো চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের আনুষ্ঠানিক মতামত পাওয়া যায়নি।

পরিবার জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা পর্যবেক্ষণে রয়েছেন এবং সন্তানকে স্বাভাবিক পরিবেশে রাখার চেষ্টা করছেন।

error: Content is protected !!