শরণখোলায় দরিদ্র পরিবারে নগদ সহায়তা কর্মসূচি

মোঃ তাইজুল ইসলাম | শরণখোলা, বাগেরহাট:
প্রকাশ: ৩ মাস আগে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: শরণখোলায় ২০৭ হতদরিদ্র পরিবারকে নগদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন। বাগেরহাটের শরণখোলা উপজেলায় হতদরিদ্র পরিবারের আয় বৃদ্ধি ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর শরণখোলা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে উপজেলার মোট ২০৭টি হতদরিদ্র পরিবারের মাঝে শর্তসাপেক্ষে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সহায়তার মাধ্যমে উপকারভোগীরা ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজ অথবা বিকল্প আয়ের উৎস তৈরি করে নিজেদের স্বাবলম্বী করতে পারবেন। এর ফলে তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সহায়তাপ্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!