মাগুরায় বজ্রপাতে এক তরুণীর মৃত্যু, আহত ১

সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

মাগুরার মহম্মদপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে মারিয়া (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চায়না বেগম (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৪ মে) বিকেলে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারিয়ার মৃত্যু হয়। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার লঙ্কারচর গ্রামের দবির শেখের মেয়ে। আহত চায়না বেগম একই এলাকার রুস্তম মোল্যার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পাশে জমিতে ধানের কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে মারিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত চায়না বেগম চিকিৎসাধীন রয়েছেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে মরদেহ মহম্মদপুর থানায় রাখা হয়েছে।

error: Content is protected !!