হবিগঞ্জ প্রেসক্লাব-এ সাংবাদিক মহুরম আব্দুল হান্নান স্বপনের আত্মার মাগফেরাত কামনায় আবেগঘন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কার আন্দোলনের আয়োজনে গত ১৭ এপ্রিল, শুক্রবার বাদ আছর এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের চোখে-মুখে ছিল সহকর্মী হারানোর বেদনা। তারা মরহুমের পেশাগত সততা, আন্তরিকতা ও সহমর্মিতার স্মৃতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনন্তপুর জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ হোসেন বেলালী এবং হাফেজ এমদাদুল হক। মোনাজাতে মরহুমের আত্মার শান্তি ও ক্ষমা কামনা করা হয়।
সহকর্মীরা বলেন, সাংবাদিক স্বপনের অবদান ও স্মৃতি তাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে।