২২ বছর পর চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোঃ আলাউদ্দিন মিয়াজী, কচুয়া করেসপন্ডেন্ট (চাঁদপুর) | দেশ এডিশন:
প্রকাশ: ১ ঘন্টা আগে

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর আগমনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সফর উপলক্ষে খাল খনন কার্যক্রম ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, সফরকালে তিনি উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি খাল খনন প্রকল্প এবং নিম্নআয়ের মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উল্লেখযোগ্য। সংশ্লিষ্টরা বলছেন, এসব উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, খাল খননের ফলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে সুফল মিলবে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারি ও সামাজিক সহায়তা সহজে পাবে।

এদিকে সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে চাঁদপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে প্রস্তুতি সভা, গণসংযোগ এবং প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

error: Content is protected !!