মনোহরদীতে জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক আটক

প্রকাশ: ১০ minutes ago

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির মেশিন ও সংশ্লিষ্ট সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে পরিচালিত অভিযানে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযানের সময় তার বসতঘর থেকে জাল নোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা।

দ্রষ্টব্য:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তথ্যের ভিত্তিতে সংবাদটি প্রস্তুত করা হয়েছে। আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত আটক ব্যক্তি আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

error: Content is protected !!