আশুলিয়ায় শিশু নিরাপত্তা নিশ্চিতে গার্মেন্টস শ্রমিক ইউনিটির মানববন্ধন

মোঃ মামুন মিয়া :
প্রকাশ: ৩ ঘন্টা আগে

সাভারের আশুলিয়ায় শিশু রামিসা ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং শিশু নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ইউনিটি।

শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গার্মেন্টস শ্রমিক ইউনিটির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গার্মেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক এবং শ্রমিক নেতা মিজানুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শিশুদের সুরক্ষায় দ্রুত ও কার্যকর বিচার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— দ্রুত বিচার নিশ্চিত করা, শিশু নির্যাতনের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা, শিশু নিরাপত্তায় কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ এবং অপরাধ প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা বাস্তবায়ন।

বক্তারা আরও বলেন, নিরাপদ সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

error: Content is protected !!