গাজীপুরের কাশিমপুর এলাকায় জ্যোতি পাম্পে তেল সংগ্রহ করতে গিয়ে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তেল সরবরাহ সীমিত থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
জানা যায়, গত শুক্রবারের পর পুনরায় তেল আসার খবরে এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর থেকেই গতকাল রাত থেকে গাড়ির দীর্ঘ সিরিয়াল গঠন শুরু হয়। প্রায় ২ কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি গড়ে ওঠায় এলাকায় সাময়িক যানজটেরও সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন। এতে করে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমেও প্রভাব পড়ছে। জ্যোতি পাম্প কর্তৃপক্ষ জানায়, সরবরাহ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরবরাহ স্বাভাবিক হলে খুব শিগগিরই এই ভোগান্তি কমে আসবে এবং পরিস্থিতি স্থিতিশীল হবে।