খেলাধুলার বিকল্প নেই বললেন এমপি রাশেদুল

জান্নাতুল বাকী, শেরপুর:
প্রকাশ: ২ minutes ago

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে এক জমকালো ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ স্থানীয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। খেলাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপি বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে এবং শারীরিক-মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে।” তিনি এলাকার যুবকদের নিয়মিত মাঠে আসার আহ্বান জানান এবং তরুণদের উন্নয়নে এ ধরনের ইতিবাচক আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার গুরুত্ব এবং জীবন গঠনে ধর্মীয় অনুশাসনের ইতিবাচক দিকগুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী দর্শক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে স্মার্ট, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে উদ্বুদ্ধ করতেই মূলত এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

error: Content is protected !!