গাইবান্ধায় কেমিস্ট সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) গাইবান্ধা জেলা শাখার জরুরি সভা রোববার স্থানীয় আর রহমান হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, কার্যকরী সদস্য এবং সদ্য মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির একাধিক সদস্য অংশ নেন।

সভায় উপস্থিত সদস্যরা গত ২৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত জেলা আহ্বায়ক কমিটি ও এর কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে জেলায় নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ‘জেলা নির্বাচন বাস্তবায়ন ও পরিচালনা পরিষদ’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, দ্রুত সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্যথায় ওষুধ ব্যবসায়ীদের পক্ষ থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হতে পারে বলেও মত প্রকাশ করেন তারা।

সভায় সভাপতিত্ব করেন শরিফুল কবির রনি। বক্তব্য দেন পলাশবাড়ি উপজেলা শাখার সভাপতি শাহাদৎ হোসেন আঞ্জু, গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি মো. নজরুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সভাপতি মো. আব্দুল গোফ্ফার, সাঘাটা উপজেলা শাখার মো. মহসিন আলী মুকুল, নুরুল ইসলাম এবং গাইবান্ধার আবু সাঈদ শিমুলসহ অন্যান্য নেতারা।

error: Content is protected !!