গাজীপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হা ম লা

উজ্জ্বল হাসান জয়:
প্রকাশ: ১ ঘন্টা আগে

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় “নিউ জামালপুর গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেটর” নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বাকিতে পণ্য কেনাবেচা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কয়েকজন ব্যক্তি দোকানটিতে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় দোকানে ভাঙচুর ও আতঙ্কের সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে হামলার ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

error: Content is protected !!