তিন পার্বত্য জেলা পরিষদ দ্রুত পুনর্গঠন হবে: পার্বত্যমন্ত্রী

আজিজুল রহমান (শাহীন) :
প্রকাশ: ৬০ minutes ago

পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের সার্বিক উন্নয়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী । তিনি বলেন, খুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে।

সোমবার দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রথমবারের মতো খাগড়াছড়ি সফরে এসে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার পাহাড়ের সুষম উন্নয়ন, শিক্ষা ও পর্যটন খাতকে অগ্রাধিকার দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান, পাহাড়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ফল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং সাজেক পর্যটন কেন্দ্রে যাতায়াত সহজ করতে সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল , খাগড়াছড়ির জেলা প্রশাসক , জেলা পরিষদের চেয়ারম্যান , মং সার্কেলের প্রধান , অতিরিক্ত পুলিশ সুপার এবং পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

error: Content is protected !!