দেশে আসছে দুটি নতুন দিবস, একটিতে সরকারি ছুটি

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ৫৫ minutes ago

দেশে নতুন করে দুটি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে একটি দিবসে সরকারি ছুটি থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তিনি জানান, আগামী ৬ জুলাই “পল্লী উন্নয়ন দিবস” হিসেবে পালন করা হবে। তবে এদিন কোনো সরকারি ছুটি থাকবে না। অন্যদিকে ৭ নভেম্বর “বিপ্লব ও সংহতি দিবস” হিসেবে পালিত হবে এবং এদিন সরকারি ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বৈঠকে “নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫” নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সরকার ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত বৈশ্বিক প্রভাবের প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

দিবস দুটি চালুর মাধ্যমে সরকার একদিকে পল্লী উন্নয়ন কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে জাতীয় ঐক্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করার উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

error: Content is protected !!