নবীনগরে কিশোর গ্যাং য়ে র হা ম লা য় যুবক আ হ ত

তরিকুল ইসলাম (অনিক)
প্রকাশ: ৫০ minutes ago

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় হৃদয় (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল আনুমানিক ১১টার দিকে পৌরসভার জমিদার বাড়ি মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত বাবু (২৮) দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হৃদয়ের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত হৃদয় নবীনগর পৌরসভার বিজয়পাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযুক্ত বাবু শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে নবীনগর কলেজপাড়ায় ভাড়া থাকেন। ঘটনার পর নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দা ও আহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

error: Content is protected !!