নলডাঙ্গায় রেলওয়ে ওভারব্রিজের পিলারের ধাক্কায় শিশুর প্রাণহানি

সিরাজুল ইসলাম :
প্রকাশ: ২ ঘন্টা আগে

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক অজ্ঞাত পরিচয়ের শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর বলে জানা গেছে।

শনিবার (৯ মে) বিকেলে বিষয়টি জানাজানি হলেও, দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারি থেকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চলাকালে শিশুটি দরজার বাইরে মাথা বের করে ছিল। এ সময় অসাবধানতাবশত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই শিশুটি গুরুতর আহত হয় এবং তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এসআই ফজলুর রহমান জানান, অজ্ঞাত শিশুটির মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাধনগর রেলস্টেশনের ওই ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!