নোয়াখালীতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্র সচিব ও হল সুপার অব্যাহতি

প্রকাশ: ২২ minutes ago

নোয়াখালীর সোনাইমুড়ীতে চলমান মাধ্যমিক পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব ও হল সুপারসহ দায়িত্বপ্রাপ্ত কয়েকজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিন্দু ধর্মশিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ ওঠে, পরীক্ষার্থীদের মাঝে চলতি বছরের পরিবর্তে আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করা হয়। ওই কেন্দ্রে ১৫ জন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অবহিত করলেও শুরুতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন অভিভাবকরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

অভিভাবকদের দাবি, সংশ্লিষ্টদের অবহেলার কারণে শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়ে। এতে পরীক্ষার ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান অভিভাবকরা।

ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্র সচিব ও হল সুপার মাওলানা সফি উল্যাহ বলেন, ভুলবশত আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় বিষয়টি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য কুমিল্লা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

error: Content is protected !!