নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি প্রত্যাহার

মোঃ আরিফ হোসেন, নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি (দেশ এডিশন):
প্রকাশ: ১ ঘন্টা আগে

০৭ জুন ২০২৬ নোয়াখালী সদর উপজেলার সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর রোববার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) টি. এম. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। ওসি তৌহিদুল ইসলামকে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। trong>

একই সাথে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার দিবাগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (০৭ জুন) সকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টিএম মোশাররফ হোসেন।

প্রশাসনিক আদেশ সূত্রে জানা গেছে, ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) হিসেবে এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি এম মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, “সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে, যা একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই বিশেষ অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান থাকবে।”

error: Content is protected !!