পানছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল সেবা

আজিজুর রহমান শাহীন :
প্রকাশ: ৩ ঘন্টা আগে


খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)-এর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা যায়, ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় লোগাং জোনের অধীন কেষ্টমনিপাড়া টিওবি সংলগ্ন যাত্রী ছাউনী এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ি নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

চিকিৎসা সেবা প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক, এএমসি। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম সীমান্ত এলাকায় এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম মানুষের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী উদ্যোগ।

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

error: Content is protected !!