পাবনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনে ইয়াং জার্নালিস্ট ফোরামের আলোচনা সভা

সোলাইমান হোসাইন :
প্রকাশ: ২ ঘন্টা আগে

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পাবনায় ইয়াং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা নবম ওয়েজবোর্ড যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান এবং সকল ধরনের ভয়ভীতি উপেক্ষা করে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

রোববার বেলা ১১টায় ক্যাফে পাবনা মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় তরুণ সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান। ইয়াং জার্নালিস্ট ফোরাম, পাবনার সভাপতি তারেক খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রনি ইমরানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান।

এছাড়াও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আর কে আকাশ, অনলাইন পত্রিকা ‘এরোমনি প্রতিদিন’-এর প্রকাশক ও সম্পাদক এস এম মাহবুব আলম, আব্দুল কাইয়ুম তমাল, রবিউল ইসলাম রনি, সাদমান সাকিব, রেজা নাবিল, সাদাত বাহার, নীরব ও সোলাইমানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

error: Content is protected !!