পুলিশ কর্মকর্তাদের বিষয়ে নতুন প্রজ্ঞাপন প্রকাশ

আজমিরা খানম:
প্রকাশ: ৮ minutes ago

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকা কয়েকজন পুলিশ কর্মকর্তার বিষয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ৩৩তম বিসিএসের মিশু বিশ্বাস, জুয়েল চাকমা এবং ৩৬তম বিসিএসের মাহমুদুল হাসান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ৫৭ জন কর্মকর্তার একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পর্যায়ক্রমে সিদ্ধান্ত কার্যকর করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে তিনজনের বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়েছে এবং বাকি কর্মকর্তাদের ক্ষেত্রেও পর্যায়ক্রমে একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সব সিদ্ধান্ত প্রচলিত আইন ও প্রশাসনিক বিধিমালা অনুসরণ করেই বাস্তবায়ন করা হচ্ছে।

error: Content is protected !!