পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পরিচালিত মূল্যায়নে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমের মূল্যায়নে ‘খ’ গ্রুপে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে জেলা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এ অর্জন এসেছে। ভবিষ্যতেও নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পুলিশ সপ্তাহের এবারের প্রতিপাদ্য ছিল—
“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ।”