পঞ্চগড়ে অটো-মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি

মোঃ রাকিব হাসান | বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: ১৮ minutes ago

পঞ্চগড় সদর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ১ নম্বর অমরখানা ইউনিয়নের মধুপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল হামিদের ছেলে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার কাজিরহাট এলাকার ঝোপের দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা হঠাৎ মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাসিবুল ইসলামসহ কয়েকজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসিবুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।

১ নম্বর অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

error: Content is protected !!