বাসন থানায় জনসেবামূলক কার্যক্রমে প্রশংসিত ওসি হারুন

মোঃ মাহাবুল ইসলাম:
প্রকাশ: ১১ minutes ago

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) আওতাধীন বাসন থানায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক তৎপরতায় এলাকায় ইতিবাচক পরিবর্তনের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে চৌরাস্তা ও আশপাশের এলাকায় নিয়মিত টহল, অভিযান ও নজরদারি বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে বলে দাবি করেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চুরি এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল। সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া বাইরে বের হতে স্বস্তিবোধ করতেন না। তবে সাম্প্রতিক সময়ে পুলিশের সক্রিয় ভূমিকার কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মত দিয়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

পুলিশ সূত্র জানায়, গত কয়েক মাসে বাসন থানা পুলিশ বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে বিপুল সংখ্যক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, ছিনতাইকারী, বিভিন্ন মামলার পলাতক আসামি ও চিহ্নিত অপরাধচক্রের সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনের নেতৃত্বে থানার সদস্যরা নিয়মিত মোবাইল টহল, বিশেষ অভিযান এবং গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি কার্যক্রম জোরদার করেছেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।

শুধু অপরাধ দমন নয়, সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, একটি এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর আইন-শৃঙ্খলা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে বাসন থানা পুলিশের বর্তমান কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

error: Content is protected !!