নওগাঁর মান্দা উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের দুজনসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোরে উপজেলার বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ধানমন্ডি এলাকার আমিনুল ইসলাম (৩৬), তার মা আকলিমা বেগম (৬২) এবং মাইক্রোবাস চালক আমজাদ হোসেন (৫০)।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, অসুস্থ মাকে চিকিৎসার জন্য জয়পুরহাট থেকে রাজশাহীতে নেওয়া হচ্ছিল। পথে বিজয়পুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা তিনজন আহত হন।
খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী সেখান থেকে চলে যান। যানটি জব্দের কার্যক্রম চলছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।