খাগড়াছড়িতে এস,এ পরিবহন-শান্তি পরিবহনের সংঘর্ষ

তাপস ত্রিপুরা, জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি:
প্রকাশ: ২ মাস আগে

খাগড়াছড়িতে শান্তি পরিবহন ও এস,এ পরিবহনের দুটি যাত্রীবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গাড়ির সামনের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ফলে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে শান্তি পরিবহনের গাড়ি একাধিক দুর্ঘটনায় জড়িত হয়েছে। এ কারণে অনেকেই পরিবহন কর্তৃপক্ষের তদারকির ঘাটতিকে দায়ী করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

তাপস ত্রিপুরা, জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি:

error: Content is protected !!