মাগুরায় সড়ক দুর্ঘটনায় কৃষকের প্রাণহানি

মো: সাজ্জাদ হোসেন:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পিটিআই এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কুদ্দুস খান (৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা পিটিআই স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় মাগুরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস কুদ্দুস খানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে চায়না বেগম জানান, সকালে তার বাবা শ্রীপুর উপজেলার দোসতিনা গ্রামের বাড়ি থেকে মাগুরা শহরে আসেন। পরে পিটিআই এলাকায় রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই বাসটির চালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!