নওগাঁর মান্দায় ফায়ার সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে স্টেশন চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অগ্নি নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপণ কার্যক্রমের প্রদর্শনী ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
আয়োজকরা জানান, ফায়ার সপ্তাহ উপলক্ষে জনগণের মধ্যে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।