রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে নি হ ত ১

মাহবুব হাসান,:
প্রকাশ: ৪৫ minutes ago

রাজাপুর উপজেলা—উপজেলার গালুয়া এলাকায় ইটবোঝাই তিন চাকার একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদরের দক্ষিণ পিপলতা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলিটির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রলিটি সড়কের বাম পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রলির হেলপার তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রলির চালক মো. শাকিল ও অপর এক শ্রমিক আহত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সুজন বিশ্বাস জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!